মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩২

জলদস্যু আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের উপকূলবর্তী সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে লুট করা মাছসহ ১৮ জন জলদস্যুকে আটক করেছেন কোস্টগার্ড। গতকাল শুক্রবার তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লুট করা মাছসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
কোস্টগার্ড ও পুলিশ জানিয়েছেন, মহেশখালীর সোনাদিয়া দ্বীপের অদূরে সাগরে মাছ ধরার সময় জলদস্যুর কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার।
৯৯৯ এ কল দিলে মহেশখালী থেকে অন্য ট্রলার গিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনার পর অভিযান চালিয়ে ওই দস্যুদলকে গ্রেপ্তার করেন কোস্টগার্ড।