ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আরো বেড়েছে দেশের বাজারে সোনার দাম। প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে দুই হাজার ৯২৮ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৪৭ হাজার ৮১৮ টাকায়, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।