শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪২

এক স্কুলছাত্রী অটোচাপায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল বুধবার বরিশাল পিরোজপুরের কাউখালীতে অটোচাপায় হাবিবা (৬) নামের এক স্কুল ছাত্রীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। হাবিবা স্থানীয় গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের কাঠ ব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি জনাব, মোঃ সোলায়মান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, সজল মোল্লা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। বেপরোয়া অটো ড্রাইভার সহ অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।