ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪টি অবৈধ ইটভাটাকে চাঁদপুরের হাজীগঞ্জে ১৭ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে অবস্থিত অবৈধ ইটভাটাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, আমজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ৫(১) ও ৫(২) ধারা লঙ্ঘন করে ভাটাগুলো পরিচালনা করায় এই জরিমানা করা হয়েছে।