ডেইলি ক্রাইম বার্তা : খাল থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামে হাসিনা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। পরিবারের দাবি- জমিজমার বিরোধের জেরে কেউ তাকে হত্যা করেছে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত হাসিনা বেগম চরকাউয়া গ্রামের উমর আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, চরকাউয়া গ্রামের একটি খালে নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাসিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”