ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় কবিতা উৎসব আজ থেকে শুরু হচ্ছে। চলবে আগামীকাল (রোববার) পর্যন্ত। স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা, এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কবিতা উৎসব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এ উৎসবের উদ্বোধন করবেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম।
জাতীয় কবিতা উৎসবের দুই দিনেই থাকবে নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তি, কবিতার গান, নৃত্য ও সেমিনার।