মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪১

ছিনতাইকারী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন ছিনতাইকারীকে ঢাকা রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে চাপাতি ও চাকুসহ গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. ইসলাম সাইদুল (২৩), মো. সাগর (২৪) ও মো. ইমাম হোসেন (২১)। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১টি চাপাতি ও ২টি চাকু জব্দ করা হয়।
র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জনাব, খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।