বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৮

অভিযানে জরিমানা, পলিথিন কারখানায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৪২৫৭ কেজি পলিথিন তৈরির দানা জব্দ করা হয়।
গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, মো. আরিফুর রহমান।
অভিযানে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, সৈয়দ মুরাদ ইসলাম, নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার ও বেগমগঞ্জ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মো. আরিফুর রহমান জানান, আগেও এই কারখানায় অভিযান চালানো হয়। তখন কারখানা বন্ধ পাওয়া যায়।
তারা অভিযান এড়াতে রাতের বেলায় অবৈধ পলিথিন তৈরি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।