মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫২

মাদক কারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৯ কেজি গাঁজাসহ ফরিদপুরের ভাঙ্গায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন ভাঙ্গা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা টোল প্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীরা হল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী বাঙ্গাল কান্দা গ্রামের সোহেল শেখ (২৮), জুলহাস মুন্সি (২০) ও রমজান মুন্সী (২২)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মোঃ মোকছেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের নিকট কার্টুনে মোড়ানো ৯ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গতকাল মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন এবং আজ বুধবার দুপুরে ফরিদপুর আদালতে তাদের প্রেরণ করেছেন।