শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৮

দুইজন সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রংপুরে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জে’র জামতলায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি জনাব, এম এ ফারুক।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, পীরগঞ্জ সদরের জামতলা এলাকায় সোমবার রাতে ২টি মোটরসাইকেলে চারজন আরোহী যাচ্ছিলেন। দু’দিক দিয়ে দু’টো মোটরসাইকেল দ্রুত গতিতে এলে সংর্ঘষ ঘটে। এতে পাঁচগাছির ইউনিয়নের কদমতলি বাজারের আতোয়ারের ছেলে মোজাহিদ (১৭) ঘটনাস্থলে এবং উপজেলা সদরের ওসমানপুরের আব্দুস কুদ্দুস ছেলে আনিছুর রহমান রানু (৩৫) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।