ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হেরোইনসহ রাজবাড়ীর গোয়ালন্দে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, পাবনা জেলার ফরিদপুর থানার রাহুত নাগদা পাড়ার বাসিন্দা মো. আকাশ হোসেন (৩০) ও গোয়ালন্দ উপজেলার ক্ষুদিরাম সরকার পাড়ার বাসিন্দা রকি সাহা (৩৫)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের রাজবাড়ী আদালতে হস্তান্তর করা হয়েছে।