মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫২

আটক মা-ছেলেকে ফেরত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় সীমান্তের জিরো লাইনে বিজিবি এবং বিএসএসের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
মা ও ছেলেকে গতকাল রাত ৮টায় পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মনির উদ্দিন জানান, আটক মা ও ছেলেকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন বিজিবি। অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বিজিবির সুবেদার মনির উদ্দিন বাদী হয়ে মা ও ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, আটক মা ও ছেলের বিরুদ্ধে সীমান্ত আইনে মামলা করেছেন বিজিবি এবং আজ রবিবার তাদের আদালতে তোলা হবে।