মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫১

কয়েক বস্তা চাল ও ডাল জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টিসিবির ৮০ বস্তা চাল ও ডাল পাচার করার সময় জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় হাতে নাতে তিনজনকে আটক করেছেন থানা পুলিশ।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে চাল-ডালসহ তিন জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চরবউলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০)।
মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, টিসিবির চাল-ডাল পাচারের জন্য একটি ঘরের মধ্যে সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ৮০ বস্তা চাল-ডালসহ তিনজনকে আটক করা হয়েছে।