মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫১

কয়েকজন ছিনতাইকারী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-২, এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র, একটি চাপাতি, তিনটি চাকু ও চারটি ফোল্ডিং চাকু জব্দ করা হয়।
আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জনাব, খান আসিফ তপু এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন, আদাবর থানার দস্যুতা মামলার প্রধান আসামি মো. মেহেদী ওরফে ছিনতাইকারী মেহেদী (২৮), মো. মাইনুদ্দিন (২২), মো. শরীফ ওরফে মোহন (৩০), মো. মইন আলী (২০), অপরাজিত আহমেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), মো. চনু মিয়া (২৮), মো. শাহিন (২৭), মো. ইব্রাহিম খলিল (২২) এবং আকাশ (১৯)।
এএসপি জনাব, আসিফ তপু বলেন, শুক্রবার রাতে ছিনতাইকারী চক্রের সদস্যরা মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নেওয়ার খবর র‌্যাব-২ জেনে অভিযান চালায়। এসময় মোহাম্মদপুর ও আদাবর থেকে একজন দস্যুতা মামলার আসামিসহ ১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।