বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০১

পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, ক্রীড়া প্রতিযোগিতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এমন প্রতিপাদ্যে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জয়পুরহাট শহরের সার্কিট হাউজ মাঠে ফুটবল ও কাবাডী টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ৬ দিনব্যাপী অনুষ্ঠিত এ্যাথলেটিক্স, সাইক্লিং, কাবাডী,হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিনটসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার বিজয়ী খেলোয়াদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ী খেলোয়াদের হাতে পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক জনাবা, আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব, কে.এম.এ মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট জনাব, মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব, মোহাম্মদ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাবা, তৃপ্তি কণা মন্ডল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, উজ্জ্বল বাইন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।