মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫২

ট্রাপে ফেলার চক্রের কয়েকজন সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ‘হানি ট্রাপ বা যৌন ফাঁদ’ ফেলে অর্থ আদায় চক্রের যশোরের চৌগাছায় ছয় সদস্যকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। চৌগাছা পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চৌগাছার যাত্রাপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী রূপালী খাতুন, চৌগাছার উত্তরকয়ারপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে নান্নু মিয়া, মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে জাহিদ হোসেন, চৌগাছা উপজেলার মনমতপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন, একই গ্রামের আবদুল মান্নানের ছেলে হৃদয় মহিফুল ও উত্তর কয়ারপাড়া গ্রামের নান্নু মিয়ার স্ত্রী জাকিয়া সুলতানা।