মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৩

সরকারি চাল জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ব্যবসায়ীর গোডাউন থেকে বাগেরহাটের ফকিরহাটে ৬০০ বস্তা ওএমএসের (খোলাবাজারে বিক্রির) সরকারি চাল জব্দ করা হয়েছে। ফকিরহাট থানা পুলিশ গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে জেলার ফকিরহাট উপজেলা সদরের এক ব্যবসায়ীর ব্যক্তিগত গোডাউন থেকে সরকারি ওই চাল জব্দ করেন। এ সময় পুলিশ কালোবাজারির সঙ্গে জড়িত চাল ব্যবসায়ীসহ দুজনকে হাতেনাতে আটক করেন।
আটককৃতরা হলেন, চাল ব্যবসায়ী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাথলী গ্রামের বাসিন্দা আশাতীত মজুমদার (২৪) এবং তার গোডাউনের কর্মচারী একই উপজেলার বারাশিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রসুল (৪৩)।
জব্দকৃত ৬০০ বস্তার প্রতিটিতে ৩০ কেজি করে মোট এক হাজার ৮০০ কেজি চাল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।