শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৪

ট্রাকচাপায় একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের চাপায় চম্পা বেগম (৫২) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী বনমালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালীয়া গ্রামের মুন্নু কাজীর স্ত্রী। তিনি ৫ ছেলে ও এক মেয়ের জননী।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সুতালিয়া গ্রামের মুন্নু কাজীর স্ত্রী চম্পা বেগম বনমালীপুর গ্রামের কওসার সরদারের (মেয়ের শ্বশুরবাড়ি) বাড়ি থেকে নিজবাড়ি ফিরছিলেন। পথে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চরবনমালীপুর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ওসি জনাব, গোলাম রসুল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ রাতেই হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।