সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফায়ারফাইটার নয়নের পরিবারের পাশে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার নগদ সহায়তা করা হয়েছে, সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের (২৪) পরিবারকে।
গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) তার দফতরে নয়নের বাবা মো. আক্তারুজ্জামানের হাতে নগদ ৫ লাখ টাকার অনুদান তুলে দেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) জনাব, ফয়সল হাসান।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব, নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব, জাহেদ কামাল, নয়নের একমাত্র বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।