মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৭

একজন গ্রেফতার অস্ত্র ও চোরাই মালামালসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্র ও চোরাই মালামালসহ বান্দরবানের লামা উপজেলায় বেবি আকতার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছেন লামা থানা পুলিশ। গতকাল সোমবার লামা থানার ওসি জনাব, মো. শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার এসআই জামিল আহমদের নেতৃত্বে একটি টিম উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারমারঝিরিতে একটি বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেই বাসার নুরুল আমিন পালিয়ে গেলেও তার স্ত্রী বেবি আকতারকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি এক্সপার্ট সাবমারসিবল পাম্প ও কন্ট্রোল বক্সসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, অজ্ঞাতনামা আরো কয়েকজন আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।