মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৭

ফেনসিডিলের জন্য গৃহবধূ গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল রবিবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ভারতের তৈরি ৭০ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ রাহিমা আক্তার নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেপ্তার রাহিমা ওই মহল্লার মো. ওবায়দুর সরদারের স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানিয়েছেন, স্থানীয় পৌরসভার দেওয়ানপাড়া মহল্লার গৃহবধূ রাহিমা আক্তার একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন যাবৎ তিনি তার নিজ বাড়ির রান্নাঘরের ভেতরে গোপনে বিভিন্ন মাদকদ্রব্য মজুদ রেখে এলাকার মাদকসেবীদের কাছে নিয়মিত বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।