মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৫

ভারতীয় নাগরিক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন বিজিবি, আর এ ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলো।
রবিবার (৫ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার সীমান্তবর্তী অষ্টজঙ্গল এলাকা থেকে ৬০ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হল, ভারতীয় নাগরিক রাজু ও সোহাগ।
৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জনাব, এ এম জাবের বিন জব্বার জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ভারতীয় পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার কথা স্বীকার করে। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।