ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : র্যাব সদস্যরা অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৯৫ হাজার পিস ইয়াবাসহ বাংলাদেশি ও মায়ানমারের মুদ্রা উদ্ধার করেছে। সেই সঙ্গে এক মাদক কারবারিকেও আটক করা হয়েছে।
গতকাল শনিবার (৪ জানুয়ারি) টেকনাফের মধ্যম জালিয়াপাড়ায় র্যাব এ অভিযান পরিচালনা করে।
কক্সবাজারের র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার এবং জ্যেষ্ঠ সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া)
জনাব, মো. কামরুজ্জামান শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।