মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৫

অস্ত্র ব্যবসায়ী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ আসাদুল গাজী নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন সাতক্ষীরা ডিবি পুলিশ। সে দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।
আজ শনিবার সকালে সাতক্ষীরার পুলিশ সুপার জনাব, মোঃ মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা- শ্যামনগরগামী পাঁকা রাস্তার উপর হতে আসামি মোঃ আসাদুল গাজীকে গ্রেফতার করে তার দেহ তল্লাশী করে অস্ত্র উদ্ধারসহ তাকে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।