ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত বিদেশীদের আবাসিক গ্রীনসিটির ভবন থেকে লাফিয়ে পড়ে মিসেস কেসেনিইয়া পোসতারুক (৩৯) নামে এক রূশ নারীর মৃত্যু হয়েছে, আর এ ঘটনা পাবনার ঈশ্বরদীতে। আজ শনিবার (৪ ডিসেম্বর) ভোরে গ্রীনসিটির ৯ নম্বর ভবনে এই ঘটনা ঘটে।
সূত্র থেকে জানা যায়, এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীণসিটির নিরাপত্তা শিবিরে নেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, বিপ্লব কুমার গোস্বামী।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।