মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩২

তিনজন গ্রেপ্তার মানবপাচারকারীসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানবপাচারকারীসহ ৩ জনকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে আটকের পর থানায় হস্তান্তর করেছেন বিজিবি। তাদেরকে সাতক্ষীরা সদর থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়াদের একজন নারী এবং বাকি দুইজন পুরুষ।
ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করেন বিজিবি-৩৩ এর সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নারায়নগঞ্জের বন্দর থানার মোছা. সানজিদা (১৯), সাতক্ষীরার লক্ষ্মীদাড়ী গ্রামের অমল মন্ডল (৩২) এবং একই গ্রামের মো. নুর ইসলাম (৩০)।
বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ বিজিবির ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪/২-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থান থেকে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল।
পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক বাংলাদেশিদের মানবপাচারের দায়ে পাচারকারীসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।