মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩২

বেস অনেক জাটকা জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কোস্টগার্ডের অভিযানে চাঁদপুর হাইমচরে আড়তে ১ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী চাঁদপুর কোস্টগার্ড কর্তৃক জেলার হাইমচর মেঘনা নদী সংলগ্ন চরভৈরবী এলাকায় মৎস্য আড়তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এলাকা থেকে ১ হাজার ২০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত জাটকা চাঁদপুর সদর সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।