ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জুয়া খেলতে এসে ধরা পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই জুয়াড়ি। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালত ওই দুজনের প্রত্যেককে ১৫ দিন করে সাজা দিয়েছেন। পরে পুলিশ তাদেরকে কারাগারে পাঠায়।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শাহবাজপুর এলাকার ধনু মিয়া (৪১) ও একই এলাকার সাদ্দাম (২৪)।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. মোশারফ হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।