মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩২

কয়েক লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকসহ ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরসহ জেলার বিভিন্ন সীমান্ত থেকে অভিযান চালিয়ে এসব জব্দ করেন বিজিবি।
গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন ২৮ -এর অধিনায়ক লে. কর্নেল জনাব, এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবির হাতে জব্দ হওয়ার তালিকায় আছে, ভারতীয় গরু, চিনি, কয়লা, শুটকি, কমলা, মদ, বিয়ার, বালু এবং বাংলাদেশি সুপারি ও যানবাহন।