মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২০

পার্থক্য হবে এক টাকা, ডলার বেচাকেনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বস্তির মধ্যে ব্যাংকগুলোর ডলার বেচাকেনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতিটি ব্যাংকে একই রকম দরে ডলার বেচাকেনা করতে হবে। আর যে দরে কিনবে সর্বোচ্চ ১ টাকা বেশিতে বিক্রি করা যাবে। গতকাল সোমবার ২৫টি ব্যাংকের প্রতিনিধিকে নিয়ে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. জনাব, আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৫টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারিপ্রধানদের ডাকা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।