মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩১

জরিমানা আদায় পাহাড় কাটায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাহাড়ের মাটি কাটার অভিযোগে খাগড়াছড়ির দীঘিনালায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার বিকেলে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের সুধীর মেম্বার পাড়া ৮ নম্বর ওয়ার্ডে পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, মো. মামুনুর রশীদ।
এসময় পাহাড় কাটার অভিযোগে বিষ্ণু চক্রবর্তীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০-এর ১৫ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
দীঘিনালা নির্বাহী কর্মকর্তা জনাব, মো. মামুনুর রশীদ বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ শিকার করায় জমির মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।