ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বর্ণের দাম দেশের বাজারে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
গতকাল রবিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ সোমবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী এখন থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৩২ হাজার টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯২ হাজার ৮৬৯ টাকা।