মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩২

ইয়াবাসহ কয়েকজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযানে ঢাকা রাজধানীর কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় প্রায় দুই কোটি টাকার ইয়াবাসহ আট মাদককারবারিকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) ডিবি গুলশান ও লালবাগ বিভাগ এ অভিযান চালায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব, মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসব অভিযানে মোট ৬৬ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য এক কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা। এসময় আট মাদককারবারিকে গ্রেফতার করা হয়।