ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকসহ এক চোরাকারবারিকে এবং অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় যশোরের বেনাপোল সীমান্তে শিশুসহ এক নারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার ( ২৭ ডিসেম্বর) তাদের আটক করা হয়।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জনাব, সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, নড়াইল জেলার সাতবাড়িয়া গ্রামের নাসির গাজীর স্ত্রী সিদ্দীকা বেগম (২৩), নাসির গাজীর মেয়ে নাসিমা (৪) ও চৌগাছা থানার ইন্দ্রপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে শাহিন আলম (৩০)।
বিজিবি অধিনায়ক জানান, অভিযান চালিয়ে ফেনসিডিল, বিদেশি মদ, শাড়ি, থ্রি–পিস, কম্বল, মোটরসাইকেল, বিভিন্ন প্রকার ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ এক চোরাকাররিকে আটক করা হয়। পৃথক অভিযানে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ এক নারীকে আটক করা হয়।