ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের পাঁচ দিন পর জামালপুরের মেলান্দহে যমুনার শাখা নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরগোবিন্দী এলাকার যমুনার শাখা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম মো. শাওন (১৪)।
তিনি ওই এলাকার মোস্তফার ছেলে। আটককৃতরা হলেন, মো. বিদ্যুৎ (২৮), মো. ইসমাইল (২১) ও সুমন ইসলাম আকন্দ (২০)। তাঁদের বাড়ি মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাসুদুজ্জামান বলেন, নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।