মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩২

মাটি কাটায় জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত, আর এ ঘটনা নরসিংদীর মনোহরদীতে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, সজিব মিয়া এই অভিযান পরিচালনা করেন।
মাটি ব্যবসায়ী আজিজুর রহমান খন্দকার সোহাগ শুকুন্দী ইউনিয়নের ফাঁড়ি গন্ডারদিয়া এলাকার বাসিন্দা।
জানা যায়, আজিজুর রহমান খন্দকার সোহাগ শুকুন্দী ইউনিয়নের ফাঁড়ি গন্ডারদিয়া ও সাভারদিয়া এলাকার ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি বিক্রি করে আসছেন। এমন অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) জনাব, সজিব মিয়ার নেতৃত্বে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাটিসহ ট্রলিচালক সাব্বিরকে আটক করে। তখন চালক সাব্বির মাটিগুলো আজিজুর রহমান খন্দকার সোহাগের বলে জানান। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তাছাড়া ভবিষ্যতে অবৈধভাবে মাটি কাটবেন না এই মর্মে মুচলেকা রাখা হয়।