শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৬

আকাশ প্রতিরক্ষা অনুশীলন অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতার মূল্যায়ন এবং এর দুর্বলতা সমূহ চিহ্নিত করে আরো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। বাংলাদেশ বিমান বাহিনীর ‘এডেক্স-২০২০-২’ শীর্ষক আকাশ প্রতিরক্ষা অনুশীলন আজ (২৭ সেপ্টেম্বর) ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার, টাঙ্গাইল ও বগুড়ায় একযোগে অনুষ্ঠিত হয়েছে।
মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল সহ যুদ্ধবিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ এবং স্পেশাল অপারেশন সহ সকল ধরনের রণকৌশলের অনুশীলন করে। অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল ধরনের জঙ্গি বিমান, পরিবহণ বিমান, র‌্যাডার স্কোয়াড্রন ও আকাশ প্রতিরক্ষা মিসাইল ইউনিট অংশগ্রহণ করে। এই মহড়ার মধ্য দিয়ে এবারই প্রথম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন এর বর্ধিত সীমানায় অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হয়।
এ অনুশীলন ভবিষ্যতে আরো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভ‚মিকা পালন করবে এবং বিমান বাহিনীর সকল যুদ্ধাস্ত্র ও জনবল যুদ্ধ প্রস্তুতি অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা উন্নয়নে বিশেষ সহায়ক হবে। উল্লেখ্য যে, মহড়াটিকে আরও ফলপ্রসু এবং বাস্তবতা প্রদানের জন্য স্বল্প পরিসরে বাংলাদেশ নৗ বাহিনী এ মহড়ায় অংশগ্রহণ করে। সূত্র: আইএসপিআর