শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪১

শ্বাসরোধে বৃদ্ধাকে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাশিদা বেগম (৬৫) নামের কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার পৌরসভার ১ নং ওয়ার্ডের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। রাশিদা বেগম নুরপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত আলী আশাদ মিয়ার স্ত্রী।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সোমবার রাত ৮টার দিকে নাদিম (২০) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন পুলিশ।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জনাব, মো. এনায়েত কবির সোয়েব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সঠিক রহস্য বের করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।