শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪০

গলা কেটে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘুমন্ত অবস্থায় কক্সবাজারের রামুতে স্বামী-স্ত্রীকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ জুন) ভোরে ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপরের খিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরের খিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবু তাহের দেওয়ান বলেন, ধারণা করা হচ্ছে রাত ২-৩টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।