ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্ব শত্রুতার জেরে জামালপুরের ইসলামপুরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী (৪৯) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করে আদালত পাঠিয়েছেন পুলিশ।
তারতাপাড়া গ্রামের জায়েদা মোড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত নিদু কাজী উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ব্রহ্মত্তোর গ্রামের মৃত আবুল কাসেম কাজীর ছেলে। এ ঘটনায় নিদু কাজীর বড় ভাই জামাল উদ্দিন কাজী বাদী হয়ে থানায় মামলা করেন। ইসলামপুর থানার ওসি জনাব, সুমন তালুকদারের নেতৃত্বে র্যাবের সহায়তায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ওই তিন জনকে আটক করেন।
আটককৃতরা হলো, একই ইউনিয়নের তারতাপাড়া গ্রামের মো. আব্দুল হাকিম মণ্ডলের ছেলে কবির হাসান চায়না (৪৫), তার বড় ভাই জিয়াউল (৪৮) এবং তার ভাতিজা মোখলেস (৩০)।
ইসলামপুর থানার ওসি জনাব, সুমন তালুকদার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।