ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৪’-এর উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল জনাব, এস এম শফিউদ্দিন আহমেদ।
এ উপলক্ষে রোববার (৯ জুন) সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শহিদ মঈনুল রোড এলাকায় একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকাসহ দেশের সব সেনানিবাস ও ডিওএইচএস এলাকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।
দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্যে।
এ সময় সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।