ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ৮টি আমদানিকারক প্রতিষ্ঠান।
সোমবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী।
তিনি বলেন, শনিবার (৪ মে) থেকে অনেকেই খামারবাড়িতে পেঁয়াজ আমদানি অনুমতি পত্রের জন্য আবেদন করেন। এদের মধ্য রোববার (৫ মে) সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮টি প্রতিষ্ঠান ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। আরও আবেদন রয়েছে যেগুলো এখনও প্রক্রিয়াধীন।