বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১২

বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা রাজধানীতে আজ বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ রাজধানীসহ দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। কয়েকদিন পর আগামী সোমবার থেকে শীত বাড়তে পারে।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি বলেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত করেছিল গত মঙ্গলবার। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা থেকেছে। গতকাল বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টিও হয়েছে।
গতকাল সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।