শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫০

একজনের মৃত্যু গাছের চাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাড়িতে গাছ ওঠানোর সময় শরীয়তপুরের ডামুড্যায় গাছের চাপায় আব্দুর সত্তার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মাহাবুব কাইত (৪০) নামের আরেকজন আহত হন। রবিবার (২৬ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার আমিন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুর ছাত্তার হাওলাদার (৫০) উপজেলার সিড্যা ইউনিয়নের দক্ষিণ সিড্যা এলাকার আব্দুর রহমান হাওলাদারের ছেলে।
তিনি দুই মেয়ে ও এক ছেলের পিতা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আব্দুর ছাত্তারসহ ১১ জন গাছ কাটার জন্য আমিন বাজারের পাশে একটি বাগানে যান। সেখানে গাছ কাটা শেষে গাছ রাস্তায় এনে গাড়িতে ওঠানোর জন্য রাখেন। হঠাৎ গাড়ি থেকে গাছ উল্টে আব্দুর সত্তার ও মাহবুবের ওপরে পড়ে।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর সত্তারকে মৃত ঘোষণা করেন।
আব্দুর সত্তারের সহকর্মী আব্দুর সালাম সরদার বলেন, আমরা সবাই কাজ করছিলাম। দুপুর বেলা বাগান থেকে গাছ এনে রাস্তায় রাখছিলাম। কয়েকটি গাড়িও এনেছিলাম।
হঠাৎ করে একটি গাড়ির গাছ উল্টে নিচে পড়ে। এতে চাপা পড়ে আব্দুর সত্তার ও মাহবুব। তাদের উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি।
ডামুড্যা থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব, এমারত হোসেন বলেন, গাছ পড়ে একজন মারা গেছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।