শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০২

বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে রাঙামাটিতে বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে শহরের চম্পকনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. আইয়ুব হেলাল (৩৫)। তিনি রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের সাহায্যকারী পোস্টে কর্মরত ছিলেন।
হেলাল বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুসের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর থেকে চম্পকনগর এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ বিতরণ থেকে একটি টিম টান্সফরমারে কাজ করে বিদ্যুৎ সরবরাহ লাইন স্বাভাবিক করতে আসে। তখন লাইনটি ঠিক করতে হেলাল বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন।
তার কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সে পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন জানান, বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে আমাদের একজন সাহায্যকারীর মৃত্যু হয়েছে। খুঁটি থেকে পড়ে যাওয়ার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব, আরিফুল আমিন জানান, পরিবারের সাথে কথা বলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।