শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫১

এক স্কুল ছাত্রের মৃত্যু বিদ্যুতায়িত হয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সবজি ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে নেত্রকোনার বারহাট্টায় আপন চন্দ্র দাস (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সিংধা ইউনিয়নের বাসাউড়া গ্রামে এই ঘটনা ঘটে।
সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছিম উদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। আপন এই গ্রামের নকুল কুমার দাসের ছেলে ও এলাকার ননি গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এলাকার বাসিন্দা হবিকুল ইসলাম ও কাকাতো ভাই ফনু দাস জানান, আপন চন্দ্র দাস মাগরিবের নামাজের আগে আগে তাদের বাড়ির পেছনের লাল শাকের ক্ষেতে পানি দিতে যায়। এ সময় ক্ষেতের পাশের মোটরের সাথে সংযুক্ত বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে গেলে সে আহত হয়। উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।