শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৮

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রবিবার (২৯অক্টোবর) নেত্রকোনা সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের রায়দুমরুহী গ্রামের মো: আলমগীরের ছেলে জুবায়েল বিকালের দিকে বাড়ির পিচনের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে পরিবারের লোকজন জুবায়েল কে ঘরে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে এবং পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে জুবায়েল এর লাশ বাড়ির পিছনের পুকুরের পানিতে ভেসে উঠলে তাঁর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা সদর স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এর পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জুবায়েলকে মৃত ঘোষনা করেন।