শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৩

সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা : সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন করা হয়েছে নেত্রকোনার আটপাড়ায়। রবিবার উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো.শাকিল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সদস্য আল মোমেন পাঠান জুয়েল।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদুল হাবিব ভুঁইয়া ইকবাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি জিয়াউল হক চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”