শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৮

র‍্যাবের টহল টিমের নজরদারি সারাদেশে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রোবাস্ট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে। সার্বিক নিরাপত্তায় ঢাকা রাজধানীতে ৮৭টি এবং রাজধানীর বাইরে ১৫৯টিসহ সারাদেশে ২৪৬টি টহল কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক জনাব, আ ন ম ইমরান খান আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকাস্থ ব্যাটালিয়ন র‍্যাব-১ রাজধানীর বিমানবন্দর, পূর্বাচল, কুড়িল, গুলশান, উত্তরা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে; র‍্যাব-২ রাজধানীর শ্যামলী, মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন, বিজয় স্মরনী, আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট এলাকায়; র‍্যাব-৩ রাজধানীর মতিঝিল, পল্টন, শাপলা চত্বর, কাকরাইল, সচিবালয়, বঙ্গভবন এলাকা; র‍্যাব-৪ রাজধানীর মিরপুর, সাভার, নবীনগর ও মানিকগঞ্জ জেলায়; র‍্যাব-১০ রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, লালবাগ, পলাশী মোড়, চানখারপুল, হাসনাবাদ, পোস্তগোলা ব্রিজ, লৌহজং, কোতয়ালি, শনির আখড়া, ডেমরা, ঝিলটুলি এলাকাসহ আওতাধীন গুরুত্বপূর্ণ স্থানসমূহে টহল কার্যক্রম পরিচালনা করছে।