ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনার দাম বেড়ে সর্বোচ্চ রেকর্ড করেছে। এবার ভালো মানের সোনা এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ দুই হাজার ৮৭৬ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনায় দাম বেড়েছে দুই হাজার ৩৩২ টাকা। গতকাল শুক্রবার থেকে সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (ভালো মানের সোনা) দাম বেড়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।